পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ: মানবদেহ (১-১৮ পৃষ্ঠা) প্রশ্ন ও উত্তর

পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ: মানবদেহ (১-১৮ পৃষ্ঠা) প্রশ্ন ও উত্তর

পঞ্চম শ্রেণির আমাদের পরিবেশ বইয়ের প্রথম অধ্যায় "মানবদেহ" (১-১৮ পৃষ্ঠা) থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো। এই প্রশ্নগুলো ভিডিও থেকে সংগ্রহ করা হয়েছে এবং আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

মানবদেহ প্রশ্ন ও উত্তর

1. আমাদের শরীরের বর্ম কী?
ত্বক বা চামড়া।
2. চামড়াকে শরীরের বর্ম বলা হয় কেন?
বর্ম যেমন দেহকে বাইরের আঘাত থেকে বাঁচায়, তেমনি চামড়া আমাদের দেহকে বাইরের আঘাত ও সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। তাই চামড়াকে শরীরের বর্ম বলা হয়।
3. চামড়া বা ত্বকের নীচে কী কী থাকে?
মাংসপেশি, নার্ভ, শিরা-ধমনি।
4. ত্বকের কাজ কী?
বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়।
5. শিরা ও ধমনির মধ্যে কোনটি ভিতরের দিকে থাকে?
ধমনি।
6. ত্বকের কয়টি স্তর ও কী কী?
ত্বকের দুটি স্তর। যথা - ওপরের স্তর ও নীচের স্তর।
7. বয়স বাড়লে চামড়া কুঁচকে যায় কেন?
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চামড়াও বাড়ে। বৃদ্ধ হলে শরীর ছোটো হতে শুরু করে, কিন্তু চামড়া কমে না, তাই চামড়া কুঁচকে যায়।
8. চামড়ার রং কালো হয় কেন?
চামড়ায় মেলানিন নামক একধরনের পদার্থের উপস্থিতির কারণে চামড়ার রং কালো হয়।
9. মেলানিনের কাজ কী?
মেলানিন অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যানসার আটকায়।
10. ত্বকে রোদ লাগলে কী তৈরি হয়?
ভিটামিন ডি।
11. ঘামে কী কী থাকে?
ঘামে নুন আর শরীরের কিছু বর্জ্য পদার্থ থাকে।
12. শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে কী ঘটতে পারে?
শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার সম্ভাবনা ঘটতে পারে।
13. কালো মানুষদের সম্মানের জন্য লড়েছেন এমন কয়েকজন মানুষের নাম উল্লেখ করো।
নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং প্রমুখ।
14. বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন?
বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায়। তাই বয়স বাড়লে চুল সাদা হয়ে যায়।
15. গণ্ডারের খড়্গ কী?
গণ্ডারের খড়্গ আসলে জমাট বাঁধা চুল।
16. নখ ফ্যাকাশে হওয়ার কারণ কী?
রক্তাল্পতার কারণে।
17. দুটি শিকারি পাখির নাম লেখো।
পেঁচা, ঈগল ইত্যাদি।
18. নখের যত্ন না নিলে কী হতে পারে?
নখের যত্ন না নিলে জীবাণু ঢুকে নখকুনি হয়।
19. চামড়ার যত্ন না নিলে কী হয়?
ফুসকুড়ি, দাদ-হাজা, চুলকানি হয়।
20. চুলের যত্ন না নিলে কী হয়?
খুশকি, উকুন হয়।
21. অস্থিসন্ধি কী?
দুটি হাড়ের জোড়কে অস্থিসন্ধি বলে।
22. কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম কী?
হিউমেরাস।
23. কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম কী?
আলনা ও রেডিয়াস।
24. মেরুদণ্ড হাড়ের নাম কী?
ভার্টিব্রা বা কশেরুকা।
25. কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম কী? অথবা, মানবদেহের সবচেয়ে বড়ো হাড়ের নাম কী?
ফিমার।
26. হাঁটুর নীচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়ের নাম কী?
টিবিয়া ও ফিবুলা।
27. লিগামেন্ট কাকে বলে?
দুটি হাড়ের অস্থিসন্ধিগুলি একরকম সুতোর মতো জিনিস দিয়ে লাগানো থাকে, একে লিগামেন্ট বলে।
28. অস্থি মজবুত রাখার জন্য কী প্রয়োজন?
ক্যালসিয়াম।
29. কোন খাবারে ক্যালসিয়াম আছে?
দুধ, ডিম ইত্যাদি।
30. হৃৎপিণ্ডের কাজ কী?
ধমনির মধ্য দিয়ে সারা শরীরে বিশুদ্ধ রক্ত ছড়িয়ে দেওয়া।
31. যক্ষ্মা রোগ কত বছর আগে আবিষ্কৃত হয়?
প্রায় ১৩০ বছর আগে।
32. শিশুদের বি.সি.জি (BCG) টিকা দেওয়া হয় কেন?
যক্ষ্মা রোগ প্রতিরোধের জন্য শিশুদের BCG টিকা দেওয়া হয়।
33. DOT চিকিৎসা করা হয় কোন রোগের জন্য?
যক্ষ্মা রোগের জন্য।
34. বাড়িতে কীভাবে ও.আর.এস (ORS) তৈরি করবে?
প্রথমে এক গ্লাস জল কুড়ি মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর সেই এক গ্লাস ফোটানো জলে এক চামচ চিনি আর এক চিমটে নুন দিয়ে ভালো করে গুলে নিতে হবে। এইভাবে বাড়িতে ORS তৈরি করবে।
35. ORS এর পুরো নাম কী? ORS কী কাজে লাগে?
ORS => Oral Rehydration Solution (ওরাল রিহাইড্রেশন সলিউশন)। কোনো ব্যক্তি বা শিশুর শরীরে যখন জলের অভাব হয় তখন শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়া রুখতে ও শরীরকে রিহাইড্রেশন করতে ORS ব্যবহার করা হয়।
36. কে প্রথম স্টেথোস্কোপ যন্ত্র আবিষ্কার করেছিল?
রেনে লিনেক।
37. স্টেথোস্কোপের কাজ কী?
স্টেথোস্কোপের সাহায্যে হৃৎস্পন্দন বা বুকের ধুকপুক শব্দ শোনা যায়।
38. প্রথম স্টেথোস্কোপ কীভাবে তৈরি হয়েছিল?
রেনে লিনেক প্রথমে টেবিলের উপরে পড়ে থাকা লম্বা একটুকরো মোটা কাগজকে গোল করে পেঁচালেন, তা দিয়ে লম্বা, সরু একটা নল বানালেন এবং তারপর সেটি আঠা দিয়ে জুড়লেন। এভাবেই তৈরি হয়েছিল প্রথম স্টেথোস্কোপ যন্ত্র।
39. প্রথম স্টেথোস্কোপ যন্ত্র কিসের তৈরি হয়েছিল?
কাঠের তৈরি হয়েছিল।
40. রক্ত শরীরে কী কী পৌঁছে দেয়?
রক্ত শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয়।
Advertisement

Comments

You must be signed in to join the discussion.

Loading comments...

0
Share