রাসায়নিক বন্ধন (Chemical Bonding) | Class 10 Physical Science Question Answer

রাসায়নিক বন্ধন (Chemical Bonding) | Class 10 Physical Science Question Answer

দশম শ্রেণির ভৌতবিজ্ঞান 'রাসায়নিক বন্ধন' (Chemical Bonding) অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও গাণিতিক প্রশ্ন ও উত্তর সহজ ভাষায় আলোচনা করা হলো।

Q. সাধারণ তাপমাত্রায় 23 gm সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়ায় কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে (O-16, Na-23) Ans : 40g
উত্তর : সাধারণ উষ্ণতায় Na জলের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে।
2Na + 2H2O → 2NaOH + H2
(2 x 23)g.          2(23 + 16 + 1)g
= 46 g              = 80 g

উপরের সমীকরণ অনুসারে, 46 g Na জলের সঙ্গে বিক্রিয়ায় NaOH উৎপন্ন করে = 80g
সুতরাং, 23g Na জলের সঙ্গে বিক্রিয়া করে NaOH উৎপন্ন করবে = 80 x 23 / 46 g = 40 g

Q. লোহিততপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে STP তে 11.2 লিটার H2 পেতে কত গ্রাম আয়রনের প্রয়োজন? [ Ans = 21g ]
উত্তর: 3Fe + 4H2O = Fe3O4 + 4H2
(3 x 56) = 168g                      (4 x 22.4)L = 89.6 L (STP তে)

89.6 L H2 পাওয়া যায় 168 g Fe থেকে
∴ 1 L H2 পাওয়া যায় = 168 / 89.6g Fe থেকে
∴ 11.2 L H2 পাওয়া যায় = 168 x 11.2 / 89.6 = 21g Fe থেকে
সুতরাং, 21g আয়রন প্রয়োজন হবে।

Q. 21g লোহিততপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কী পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে? STP তে এর আয়তন কত হবে ?[Fe=56]                      Ans : 1 গ্রাম 11.2 L
উত্তর: 3Fe + 4H2O = Fe3O4 + 4H2
(3 x 56) = 168g                      (4 x 2) = 8g
168g লোহিততপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে হাইড্রোজেন পাওয়া যায় 8g
21g লোহিততপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে হাইড্রোজেন পাওয়া যায়
                                                    8 x 21 / 168 = 1g
1g হাইড্রোজেনের মোলসংখ্যা = 1 / 2 = 0.5 মোল
STP তে এর আয়তন = 0.5 x 22.4 = 11.2 L

Q. 126g ম্যাগনেশিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু HCl -এর বিক্রিয়া ঘটানো হল। [i] কত গ্রাম CO2 উৎপন্ন হয়? [ii] কত মোল CO2 উৎপন্ন হয়? [iii] STP-তে উৎপন্ন CO2 -এর আয়তন কত?
Ans. বিক্রিয়ার সমীকরণ : MgCO3 + 2HCl → MgCl2 + CO2 + H2O
1 মোল = 24 + 12 + 48 = 84 g          1 মোল = 44 g = 22.4 L (STP-তে)

[i] 84 g MgCO₃ থেকে উৎপন্ন CO₂ -এর ভর = 44 g

সুতরাং, 126 g MgCO₃ থেকে উৎপন্ন CO₂ -এর ভর = 44 × 12684 = 66 g

[ii] 84 g MgCO₃ থেকে উৎপন্ন CO₂ -এর মোল-সংখ্যা = 1

সুতরাং, 126 g MgCO₃ থেকে উৎপন্ন CO₂ -এর মোল-সংখ্যা = 1 × 12684 = 1.5

[iii] STP-তে 84 g MgCO₃ থেকে উৎপন্ন CO₂ -এর আয়তন = 22.4 L

সুতরাং, STP-তে 126 g MgCO₃ থেকে উৎপন্ন CO₂ -এর আয়তন = 22.4 × 12684 = 33.6 L


Q. কত গ্রাম CaCO₃-এর সঙ্গে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 g CO₂ উৎপন্ন করবে? [Ca = 40, C = 12, O = 16] ( মাধ্যমিক 2008)

সমাধান : বিক্রিয়ার সমীকরণ-

CaCO₃ + 2HCl = CaCl₂ + H₂O + CO₂

[40 + 12 + 3 × 16]              [ 12 + 2 × 16]

= 100                                  = 44

44 g CO₂ পাওয়া যায় 100 g CaCO₃ থেকে

66 g CO₂ পাওয়া যায় 100×6644 g CaCO₃    বা, 150 g CaCO₃ থেকে।

সুতরাং, প্রয়োজনীয় CaCO₃-এর পরিমাণ 150 গ্রাম।


Q. সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ হল: H₂SO₄ + 2NaOH → Na₂SO₄ + 2H₂O। 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে? (H = 1, O = 16, Na = 23, S = 32) ( মাধ্যমিক 2022)

সমাধান : রাসায়নিক বিক্রিয়া-

H₂SO₄ + 2NaOH → Na₂SO₄ + 2H₂O

[(2 × 1) + 32 + (4 × 16)]            2(23 + 16 + 1)

= 98                                              = 80


সুতরাং, 512 g SO2 উৎপাদনের জন্য 480 g FeS2 প্রয়োজন।

প্রয়োজনীয় FeS2-এর পরিমাণ = 480 গ্রাম।

Q. অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণসহ উত্তপ্ত করে 6.8 g অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে? (H = 1, N = 14, O = 16, S = 32) (মাধ্যমিক 2017)

সমাধান : বিক্রিয়ার সমীকরণ-

(NH4)2SO4 + 2NaOH → Na2SO4 + 2NH3 + 2H2O

2(14+4×1) + 32 + 16×4          2(14+3×1)

= 36 + 32 + 64                        = 34

= 132

34 g অ্যামোনিয়া উৎপন্ন করতে 132 g অ্যামোনিয়াম সালফেট লাগে।

সুতরাং, 6.8 g অ্যামোনিয়াম উৎপন্ন করতে (132 × 6.8)/34 g

বা, 26.4 g অ্যামোনিয়াম সালফেট লাগে।

সুতরাং, নির্ণেয় অ্যামোনিয়াম সালফেটের পরিমাণ = 26.4 g

Q. 50 g ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে তা নির্ণয় করো। (Ca = 40, C = 12, O = 16) (মডেল অ্যাক্টিভিটি টাস্ক)

সমাধান : বিক্রিয়ার সমীকরণ: CaCO3 = CaO + CO2

সুতরাং, CaCO3-এর আণবিক ওজন = {40 + 12 + (16 × 3)}

= 100 g

সুতরাং, CO2-এর আণবিক ওজন = {12 + (16 × 2)} = 44 g

100 g ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে 44 g CO2 গ্যাস উৎপন্ন হয়।

সুতরাং, 50 g ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে 44/2 g = 22 g কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে।


2 মোল আয়রন উৎপন্ন করতে 1 মোল Fe2O3 দরকার।

10 মোল Fe উৎপন্ন করতে 10/2 মোল বা, 5 মোল Fe2O3 দরকার।

সুতরাং, প্রয়োজনীয় Fe2O3-এর মোল সংখ্যা 5।

Q. উচ্চ উষ্ণতায় একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতুটির 28 গ্রাম এবং 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হল। বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হল? ( মাধ্যমিক 2022)

সমাধান :

ধাতব অক্সাইড + অ্যালুমিনিয়াম = ধাতু + অ্যালুমিনিয়াম অক্সাইড

40 g                  x                  28 g        25.5 g

ভরের সংরক্ষণ সূত্র অনুসারে, 40g + x = 28 g + 25.5 g

বা, x = 28g + 25.5g – 40g

= (53.5 – 40)g = 13.5g

সুতরাং, প্রয়োজনীয় অ্যালুমিনিয়ামের পরিমাণ 13.5 গ্রাম।

Q. CaCO3-এর সঙ্গে লঘু HCl-এর বিক্রিয়ায় CaCl2, CO2 ও H2O উৎপন্ন হয়। 50 g CaCO3 থেকে 55.5 g CaCl2, 22.0 g CO2 ও 9 g H2O উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন হবে? প্রয়োজনীয় HCl-এর মোল-সংখ্যা কত? (H = 1, Cl = 35.5) ( মাধ্যমিক 2017)

Ans. রাসায়নিক বিক্রিয়াটির সমিত সমীকরণ হল –

CaCO3 + 2HCl = CaCl2 + CO2 + H2O

[40+12+(16×3)]    [2(1+35.5)]    [40+(35.5×2)]    [12+(16×2)]    [(1×2)+16]

= 100                      = 73                   = 111                   = 44                  = 18

সুতরাং, 100 g CaCO3 থেকে 111 g CaCl2, 44 g CO2 ও 18 g H2O উৎপন্ন করতে 73 g HCl প্রয়োজন।


সুতরাং, 50 g CaCO3 থেকে 55.5 g CaCl2, 22 g CO2 ও 9 g H2O উৎপন্ন করতে 73/2 g = 36.5 g HCl প্রয়োজন হবে এবং প্রয়োজনীয় HCl-এর মোল-সংখ্যা 36.5/1 + 35.5 = 1 |

Q. 32.1 g অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালশিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করে 10.2 g NH3, 33.3 g CaCl2 ও 10.8 g H2O পাওয়া গেল। কত গ্রাম ক্যালশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করল? এই বিক্রিয়ায় কত মোল NH3 এবং STP-তে কত লিটার NH3 উৎপন্ন হল? [N = 14, H = 1] ( মাধ্যমিক 2019)

সমাধান : সংশ্লিষ্ট বিক্রিয়ার সমীকরণ-

2NH4Cl + Ca(OH)2 = CaCl2 + 2NH3 + 2H2O

2(14+1×4 +35.5)    (40+17×2)    (40×35.5×2)    2(14 +1×3)    2(1×2 +16)

=107           =74           =111           =34           =36

(i) ক্যালশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ 74/107 g বা, 22.22 g

(ii) 107 g NH4Cl থেকে উৎপন্ন হয় 2 মোল NH3

32.1 g NH4Cl থেকে উৎপন্ন হয় 2/107 × 31.2 মোল বা, 0.6 মোল NH3

সুতরাং, STP-তে উৎপন্ন NH3-এর আয়তন 22.4 × 0.6 বা, 13.44 লিটার।

সুতরাং, প্রয়োজনীয় Ca(OH)2-এর পরিমাণ = 22.22 গ্রাম এবং STP-তে উৎপন্ন NH3-এর আয়তন = 13.44 লিটার।

Q. নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী
2ZnS + 3O2 → 2ZnO + 2SO2 100 মোল ZnS থেকে (i) কত গ্রাম ZnO এবং (ii) কত মোল SO2 উৎপন্ন হবে? [Zn = 65.5, S = 32, O = 16] ( মাধ্যমিক 2020)

সমাধান :

2ZnS + 3O2 → 2ZnO + 2SO2

2 মোল অণু        2 মোল অণু        2 মোল অণু

(i) 2 মোল ZnO অণু = (65.5 + 16)g বা 163 g ZnO

2 মোল ZnS অণু থেকে 2 মোল ZnO অণু বা, 163 g ZnO উৎপন্ন হয়।


STP-তে 5.6 লিটার C গ্যাসের ভর = 11 g

সুতরাং, STP-তে 22.4 লিটার C গ্যাসের ভর = 11 × 22.45.6 g = 44 g

সুতরাং, C-এর মোলার ভর = 44 g

সুতরাং, C গ্যাসের আপেক্ষিক আণবিক ভর = 44

Q. 760 mm Hg চাপে ও 273 K উষ্ণতায় কোনো একটি গ্যাসের 1.6-g-এর আয়তন 1.12 L। গ্যাসটির মোলার ভর ও হাইড্রোজেনের সাপেক্ষে বাষ্পঘনত্ব নির্ণয় করো। (মডেল অ্যাক্টিভিটি টাস্ক)

সমাধান : প্রমাণ চাপ ও উষ্ণতায় 22.4 L কোনো গ্যাসের আয়তন হল সেই গ্যাসের মোলার আয়তন এবং ভর হল সেই গ্যাসের মোলার ভর।

এখন, STP তে, 1.12 L গ্যাসের ভর 1.6 গ্রাম

সুতরাং, 22.4 L গ্যাসের ভর = 22.4 × 1.61.12 গ্রাম = 32 গ্রাম

সুতরাং, গ্যাসটির মোলার ভর 32 গ্রাম।

সুতরাং, গ্যাসটির বাষ্পঘনত্ব = 322 = 16

Q. ক্যালশিয়াম ফসফেটে ফসফরাসের শতকরা পরিমাণ কত? [Ca = 40, P = 31, O = 16] (পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্ন)

সমাধান : ক্যালশিয়াম ফসফেটের সংকেত Ca3(PO4)2

এর আপেক্ষিক আণবিক ভর = 40 × 3 + 2(31 + 16 × 4)

= 310

সুতরাং, 310 ভাগ ভরের ক্যালশিয়াম ফসফেটে ফসফরাসের পরিমাণ = 31 × 2 ভাগ।

সুতরাং, 100 ভাগ ভরের ক্যালশিয়াম ফসফেটে ফসফরাসের পরিমাণ

= 31 × 2 × 100310 ভাগ বা, 20 ভাগ।

সুতরাং, ক্যালশিয়াম ফসফেটে ফসফরাসের পরিমাণ = 20%


Q. লঘু সালফিউরিক অ্যাসিড ও জিংকের বিক্রিয়ায় 5 g হাইড্রোজেন গ্যাস তৈরি করতে হলে 50% বিশুদ্ধতার কত গ্রাম জিংক প্রয়োজন হবে তা নির্ণয় করো। (Zn = 65.5, O = 16, S = 32, H = 1) (মডেল অ্যাক্টিভিটি টাস্ক)

সমাধান : বিক্রিয়ার সমিত সমীকরণ-

Zn + H2SO4 = ZnSO4 + H2

2 g H2 প্রস্তুত করতে 65.5 g জিংক প্রয়োজন।

সুতরাং, 1 g H2 প্রস্তুত করতে 65.52 = 32.75 g জিংক প্রয়োজন।

সুতরাং, 5 g H2 প্রস্তুত করতে (32.75 × 5) g = 163.75 g বিশুদ্ধ জিংক প্রয়োজন।

50% বিশুদ্ধতা = 12 অংশ বিশুদ্ধতা

অর্থাৎ, 5 g H2 প্রস্তুত করতে 50% বিশুদ্ধ জিংকের প্রয়োজন হবে = (163.75 × 2) g = 327.5 g

Q. লোহার সঙ্গে লঘু H2SO4-এর বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয়। আবার লোহার সঙ্গে স্টিমের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয়। 4 g হাইড্রোজেন তৈরি করতে হলে কোন্ ক্ষেত্রে লোহার পরিমাণ কম হবে? [Fe = 56, H = 1, O = 16]

সমাধান: বিক্রিয়ার সমীকরণ- Fe + H2SO4 = FeSO4 + H2

                                56                          2

2 g হাইড্রোজেন তৈরি করতে 56g লোহা লাগে।

সুতরাং, 4 g হাইড্রোজেন তৈরি করতে 562 × 4 g

বা, 112 g লোহা লাগে।

লোহার সঙ্গে স্টিমের বিক্রিয়ার সমীকরণ-

3Fe + 4H2O = Fe3O4 + 4H2

3 × 56 = 168              4 × 2 = 8

8 g হাইড্রোজেন তৈরি করতে 168 g লোহা লাগে |


সুতরাং, 4 g হাইড্রোজেন তৈরি করতে \frac{168 \times 4}{8} g বা, 84 g লোহা লাগে।

সুতরাং, দ্বিতীয় ক্ষেত্রে কম লোহা লাগবে।

সুতরাং, লোহা ও স্টিমের বিক্রিয়ায় কম পরিমাণ লোহা লাগবে।


For Practice:

1. প্রমাণ উষ্ণতা ও চাপে 5.6 লিটার অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে কী পরিমাণ KClO3 - কে উত্তপ্ত করতে হবে? [K-39, Cl-35.5, O=16] [Ans : 20.42g]

2KClO3 = 2KCl + 3O2

2(39 + 35.5 + 16×3)
= 245 g

(3 × 22.4) L (STP তে)

(3 × 22.4) L O2 প্রস্তুত করতে KClO3 লাগে 245 g
∴ 1 L O2 প্রস্তুত করতে KClO3 লাগে 245 / (3 × 22.4) g
∴ 5.6 L O2 প্রস্তুত করতে KClO3 লাগে (245 × 5.6) / (3 × 22.4) = 20.42 g (প্রায়)


অথবা, 24 g O2 প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন হবে ? [Ans : 61.25g]

2KClO3 = 2KCl + 3O2

245 g                    (3 × 32) g = 96 g

96 g O2 প্রস্তুত করতে KClO3 লাগে 245 g
∴ 1 g O2 প্রস্তুত করতে KClO3 লাগে 245 / 96 g
∴ 24 g O2 প্রস্তুত করতে KClO3 লাগে (245 × 24) / 96 = 61.25 g


{ "content": "
\n

প্রশ্ন: 12.25 g পটাশিয়াম ক্লোরেট বিয়োজনের এর ফলে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় তার সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া ঘটানোর জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন কত পরিমাণে জিংক এর সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় প্রস্তুত করা যাবে? [ Ans = 19.5g ]

\n
\n\n
\n

$2KClO_3 \rightarrow 2KCl + 3O_2$

\n

$2(39+35.5+3\times16)g = 245g \quad (3\times2\times16)=96g$

\n\n

$245g \text{ } KClO_3 \text{ থেকে } O_2 \text{ পাওয়া যায় } 96g$

\n

$1g \text{ } KClO_3 \text{ থেকে } O_2 \text{ পাওয়া যায় } \frac{96}{245}g$

\n

$\therefore 12.25g \text{ } KClO_3 \text{ থেকে } O_2 \text{ পাওয়া যায় } \frac{96 \times 1225}{245 \times 100}g$

\n

$= 0.96 \times 5 g = 4.8g$

\n\n

$O_2$ ও $H_2$-র মধ্যে বিক্রিয়ার সমীকরণ:

\n

$2H_2 + O_2 \rightarrow 2H_2O$

\n

$4g \quad 32g$

\n\n

$32g \text{ } O_2 \text{ }, 4g \text{ } H_2\text{-র সাথে বিক্রিয়া করে।}$

\n

$1g \text{ } O_2 \text{ }, \frac{4}{32}g \text{ } H_2\text{-র সাথে বিক্রিয়া করে।}$

\n

$\therefore 4.8g \text{ } O_2 \text{ }, \frac{4 \times 48}{32 \times 10}g \text{ } H_2\text{-র সাথে বিক্রিয়া করে।}$

\n

$= 0.6g \text{ } H_2\text{-র সাথে বিক্রিয়া করে।}$

\n
" }

জিঙ্ক ও লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়ার সমীকরণ:

Zn + 2HCl → ZnCl2 + H2
65g                          2g

2g H2 প্রস্তুত করতে জিঙ্ক লাগে 65g
1g H2 প্রস্তুত করতে জিঙ্ক লাগে 65/2 g
0.6g H2 প্রস্তুত করতে জিঙ্ক লাগে (65 × 0.6)/2 g = 19.5 g

2. খোলা বায়ুতে 250g CaCO3 কে তীব্রভাবে উত্তপ্ত করলে কী পরিমাণ ওজনের ঘাটতি হবে? কত গ্রাম CaO উৎপন্ন হবে? [ Ans = 110g,140g ]

CaCO3 → CaO + CO2
(40 + 12 + 3 × 16)g    (40 + 16) = 56g    (12 + 2 × 16)g = 44g
= 100g

100g CaCO3 কে উত্তপ্ত করলে CO2 উৎপন্ন হয় 44g
1g CaCO3 কে উত্তপ্ত করলে CO2 উৎপন্ন হয় 44/100 g
250g CaCO3 কে উত্তপ্ত করলে CO2 উৎপন্ন হয় (44 × 250)/100 g = 110g

এই উৎপন্ন 110g CO2 গ্যাস হওয়ায় বাতাসে মিশে যায়, যার ফলে 110g ওজনের ঘাটতি হবে।

100g CaCO3 থেকে উৎপন্ন হয় 56g CaO
1g CaCO3 থেকে উৎপন্ন হয় 56/100 g CaO
250g CaCO3 থেকে উৎপন্ন হয় (56 × 250)/100 g CaO = 140g CaO


প্রশ্ন: কত মোল CaCO3 কে তীব্রভাবে উত্তপ্ত করলে 22 g CO2 তৈরি হবে? N.T.P. তে ওই CO2 এর আয়তন কত? [Ans = 0.5 mol,11.2L]

সমীকরণ:
CaCO3 → CaO + CO2
1 মোল      44 g

44 g CO2 উৎপন্ন হয় 1 মোল CaCO3 থেকে।
∴ 1 g CO2 উৎপন্ন হয় 144 মোল CaCO3 থেকে।
∴ 22 g CO2 উৎপন্ন হয় 2244 মোল CaCO3 থেকে।
= 12 মোল = 0.5 মোল

অথবা,
22 g CO2 এর মোল সংখ্যা = 2244 = 0.5 মোল

আবার, STP তে,
CO2 এর মোল সংখ্যা = (CO2 এর আয়তন)22.4
বা, 0.5 = (CO2 এর আয়তন)22.4
বা, CO2 এর আয়তন = 0.5 × 22.4 = 11.2 L


3. 50g জিংক (75% বিশুদ্ধ) লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে? [ Ans = 1.154g ]

প্রদত্ত জিংক 75% বিশুদ্ধ।

∴ 50g জিংক = 50 × (75 / 100) = 37.5g বিশুদ্ধ।

অর্থাৎ, 50g জিংকের মধ্যে 37.5g বিক্রিয়া করবে।

এখন,
Zn + H2SO4 → ZnSO4 + H2
65g                                2g

65g Zn থেকে উৎপন্ন H2 = 2g
1g Zn থেকে উৎপন্ন H2 = 265 g
∴ 37.5g Zn থেকে উৎপন্ন H2 = (2 × 37.5)65 g
= 1513 g
= 1.154g


প্রশ্ন: বাণিজ্যিক জিংকে 35% অশুদ্ধি আছে, এরূপ 50g জিংক পর্যাপ্ত পরিমাণ লঘু সালফিউরিক এসিডের সঙ্গে বিক্রিয়ায় কত গ্রাম H2 উৎপন্ন করবে ? (Zn=65) [ Ans = 1g ]

বাণিজ্যিক জিংক এ 35% অশুদ্ধি আছে।

অর্থাৎ, এটি (100 - 35) = 65% বিশুদ্ধ।

∴ 50g জিংক = 50 × 65100 = 652 g বিশুদ্ধ

অর্থাৎ, 50g জিংক এর মধ্যে 652 g জিংক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে।

বিক্রিয়ার সমীকরণ:

Zn + H2SO4 → ZnSO4 + H2
65g                                            2g

65g Zn থেকে উৎপন্ন H2 এর পরিমাণ 2 g

1 g Zn থেকে উৎপন্ন H2 এর পরিমাণ 265 g

652 g Zn থেকে উৎপন্ন H2 এর পরিমাণ 2 × 6565 × 2 = 1 g

অর্থাৎ, 50g Zn পর্যাপ্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 1g H2 উৎপন্ন করবে।


Q: 4. STP তে 11.2 লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড-এর সঙ্গে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে এবং প্রয়োজনীয় কলিচুনের ভর নির্ণয় কর। (N=14, H=1, Cl-35.5, Ca-40, O-16) [Ans = 26.75g, 18.5g]
A:
উত্তর : সংশ্লিষ্ট বিক্রিয়ার সমীকরণ -

2NH4Cl + Ca(OH)2 = CaCl2 + 2NH3 + 2H2O
2(14 + 4 × 1 + 35.5)g = 2 × 53.5 g
40 + 2(16 + 1) = 74g
2 × 22.4 L (STP -তে)

STP তে 2 × 22.4 L NH3 তৈরি করতে 2 × 53.5 g NH4Cl লাগে।
STP-তে 11.2 L NH3 তৈরি করতে (2 × 53.5 / (2 × 22.4)) × 11.2 বা 26.75 g NH4Cl লাগে।
নির্ণীত অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ = 26.75 g।

একইভাবে,
STP তে 2 × 22.4 L NH3 তৈরি করতে Ca(OH)2 লাগে 74g
STP তে 11.2 L NH3 তৈরি করতে Ca(OH)2 লাগে (74 × 11.2) / (2 × 22.4) = 18.5 g
Q: 5. 10 গ্রাম চুনাপাথর থেকে কী পরিমাণ চুন পাওয়া যায়? [Ca-40, C-12, O-16] Ans : 5.6g
A:
CaCO3 = CaO + CO2
(40 + 12 + 48) = 100g
(40 + 16) = 56g

100g চুনাপাথর থেকে 56g চুন পাওয়া যায়।
∴ 10g চুনাপাথর থেকে (56 × 10) / 100 g = 5.6g চুন পাওয়া যায়।

6. রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ সূত্রটি লেখো। N2 + 3H2 = 2NH3 এই বিক্রিয়াটিতে 3 মোল H2 STP তে কত আয়তনের অ্যামোনিয়া উৎপন্ন করে? Ans : 44.8 L

N2 + 3H2 = 2NH3
        3 মোল      2 মোল

সুতরাং,

3 মোল H2 2 মোল NH3 উৎপন্ন করে।

এই 2 মোল NH3 এর আয়তন = (2 × 22.4) L (STP তে)
= 44.8 L

7. STP তে 33.6 L H2S গ্যাস প্রস্তুতির জন্য কত গ্রাম 90% বিশুদ্ধ ফেরাস সালফাইড-প্রয়োজন। (Fe = 56, S-32, H-1) Ans : 146.67g অথবা, 8.8g ফেরাস সালফাইডের সঙ্গে অতিরিক্ত পরিমাণ H2SO4 অ্যাসিডের বিক্রিয়ায় STP তে কত লিটার H2S উৎপন্ন হবে ? [Ans : 2.24 L] অথবা, STP তে 3.36 লিটার H2S প্রস্তুত করতে কী পরিমাণ ফেরাস সালফাইড-এর সহিত লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে ? [Fe= 56, S = 32] [Ans : 13.2g]

FeS + H2SO4 = FeSO4 + H2S
(56 + 32)                          22.4 L (STP তে)
= 88 g

STP তে,
22.4 L H2S পেতে FeS লাগে 88 g
∴ 33.6 L H2S পেতে FeS লাগে (88 × 33.6) / 22.4
= 132 g

ধরি, 33.6 L H2S পেতে x গ্রাম 90% বিশুদ্ধ FeS প্রয়োজন।

∴ x g এর 90% = 132 g
or, x × 90/100 = 132
∴ x = 146.67 g (প্রায়)

Ans.


অথবা,

88g FeS থেকে 22.4 L H₂S পাওয়া যায়।
∴ 8.8g FeS থেকে 2.24 L H₂S পাওয়া যায়। Ans.

অথবা,
STP তে,
22.4 L H₂S পেতে FeS প্রয়োজন 88 g
∴ 3.36 L H₂S পেতে FeS প্রয়োজন = (88 × 3.36) / 22.4 = 13.2 g

অথবা, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 g হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে। (Fe=56, S=32, H=1) [পর্ষদ]

অথবা,
FeS + H₂SO₄ = FeSO₄ + H₂S
(56+32)        (2+32)
= 88g         = 34g

34g H₂S পেতে FeS লাগে 88g
∴ 1.7g H₂S পেতে FeS লাগে = (88 × 1.7) / 34 = 4.4 g

8. SO₂ -কে অনুঘটকের উপস্থিতিতে O₂ দ্বারা জারিত করে SO₃ প্রস্তুত করা হয়। 40g SO₃ প্রস্তুত করতে কত গ্রাম SO₂ প্রয়োজন হবে? (S - 32, O-16) Ans : 32g

2SO₂ + O₂ = 2SO₃
2(32+32)    2(32+48)
= 128g     = 160g

160g SO₃ প্রস্তুত করতে SO₂ লাগে 128g
∴ 40g SO₃ প্রস্তুত করতে SO₂ লাগে = (128 × 40) / 160 = 32 g


11. STP তে 5.6L N2 গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম নাইট্রাইটের বিয়োজন প্রয়োজন? [Ans : 16g]

NH4NO2 = N2 + 2H2O
(14 + 4 + 14 + 32) = 64g
22.4 L (STP তে)

STP তে,
22.4 L N2 পেতে NH4NO2 প্রয়োজন 64g
∴ 5.6 L N2 পেতে NH4NO2 প্রয়োজন = (64 × 5.6) / 22.4 = 16g


12. 48g কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ CO2 উৎপন্ন হয়, সেই পরিমাণ CO2 উৎপাদনের জন্য কত পরিমাণ CaCO3-এর সঙ্গে HCl বিক্রিয়া ঘটাতে হবে? [Ans : 400g]

C + O2 = CO2
12g          (12 + 32) = 44g

12g C কে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে CO2 উৎপন্ন হয় 44g।
∴ 48g C কে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে CO2 উৎপন্ন হয় = (44 × 48) / 12 = 176g

এখন, 176g CO2 উৎপাদনের জন্য CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়া ঘটাতে হবে।

বিক্রিয়ার সমীকরণ :
CaCO3 + 2HCl = CaCl2 + CO2 + H2O
(40 + 12 + 48) = 100g          44g

44g CO2 পেতে CaCO3 লাগে 100g
∴ 176g CO2 পেতে CaCO3 লাগে = (100 × 176) / 44 = 400g.

Ans.


13. জিংক অক্সাইডকে কার্বন সহযোগে উত্তপ্ত করলে ধাতব জিংক ও কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। 40.7 g জিংক অক্সাইড থেকে 32.7g জিংক ও 14g কার্বন মনোক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম কার্বন প্রয়োজন হবে। বিক্রিয়াটিতে কত মোল কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়? (C=12, O=16, Zn=65.4) [পর্ষদ]

সমাধান:

$$\text{ZnO} + \text{C} = \text{Zn} + \text{CO}$$

$$(65.4 + 16)\text{ g} \quad 12\text{ g} \quad 65.4\text{ g} \quad (12 + 16)$$
$$= 81.4\text{ g} \qquad\qquad\qquad\qquad\qquad = 28\text{ g}$$

81.4g ZnO থেকে 65.4g Zn ও 28g CO তৈরি করতে 12g C প্রয়োজন

∴ 40.7g ZnO থেকে 32.7g Zn ও 14g CO তৈরি করতে C প্রয়োজন $= \frac{12}{2} = 6\text{g.}$

বিক্রিয়াটিতে উৎপন্ন CO এর মোলসংখ্যা $= \frac{14}{28} = 0.5 \text{ মোল।}$


Comments

You must be signed in to join the discussion.

Loading comments...

0
Share